২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির খালে রূপালী ইলিশ

দেশের নদ-নদীগুলো যখন ইলিশ শূণ্য ঠিক সে সময় ঝালকাঠির একটি খালে রোববার ভেসাল জালে ইলিশ ধরা পড়ার মত আশ্চর্য ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 01:31 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সূত্র জানায়, হাসেম মাঝি নামের এক ব্যক্তি জেলার নলছিটি থানার খালে জাল পাতে। হাসেমের জালে প্রায় এক কেজি ওজনের রূপালী ইলিশটির দেখা মেলে।

মূহুর্তের মধ্যেই এ খবরটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

মাছটি একনজর দেখার জন্য উৎসাহী শত শত মানুষ ছুটে আসে।

ইতোপূর্বে নলছিটির সুগন্ধা নদীতে ‘জাইজালে‘ একই আকারের ইলিশ ধরা পড়েছিল।