২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের বোমা হামলা দেশের বাণিজ্য ও বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, ১৭ আগস্ট সারাদেশে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনা নেতিবাচক প্রভাব পড়বে দেশের ব্যবসা বাণিজ্য এবং বিদেশী বিনিয়োগে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

শনিবার পরিকল্পনা মন্ত্রনালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

এম সাইফুর রহমান বলেন, এ ঘটনা অভ্যন্তরীণ অর্থনীতি বিশেষত ব্যয়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, এই হামলার কারণে শুধু বাণিজ্যিক পরিবেশ ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে না, আমাদের উন্নয়ন সহযোগি এবং বিদেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলবে।

অর্থমন্ত্রী আরও বলেন, বিস্ফোরণের দিক থেকে এটি উচ্চমানের নয়, কিন্তু এ ঘটনা দেশের ভাবমূর্তিকে বাজেভাবে নষ্ট করেছে।

পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, সঠিক পদক্ষেপের মাধ্যমে সরকার ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারে। তিনি কঠোর হাতে সন্ত্রাস দমনের আহ্বান জানান।