২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের ডাকে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি শুরু

আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে শনিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 11:25 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

রাজনৈতিক দলগুলোর হরতালের কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

সকাল থেকেই আওয়ামী লীগ ও অন্যান্য দল ঢাকার বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে।

আওয়ামী বঙ্গবন্ধূ এভিনিউ ও রাসেল স্কোয়ারসহ বিভিন্ন স্পটে মিছিল সমাবেশ করছে বলে খবর পাওয়া গেছে।

স্টেডিয়াম গেট, বায়তুল মোকাররম মার্কেটে বিমল বিশ্বাসের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিলকারীদের পুলিশ বাধা দিয়েছে।

এসময় বিমল বিশ্বাস পুলিশ অফিসার সালাউদ্দিনকে মিছিলে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ রয়েছে।

হরতালের কারণে আন্ত:জেলা বাস চলাচল করেনি। রাজধানীর স্কুল কলেজ ও শপিং মলগুলো বন্ধ রয়েছে। রাস্তায় অল্প সংখ্যক মিনিবাস চলাচল করছে।