পিরোজপুরে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূ নির্যাতন
স্বর্ণ চুরির অভিযোগে পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় এক গৃহবধূকে ঘর থেকে বের করে গাছে হাত-পা ও কোমর বেঁধে নির্যাতন চালানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে নির্যাতিত গৃহবধূ রোকেয়া বেগমকে উদ্ধার এবং নির্যাতন চালানোর অভিযোগে লাল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান শুক্রবার সকালে লাল মোল্লাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভান্ডারিয়া বাস স্ট্যান্ডের কাছে জনৈক হাবিব কাজীর বাসার ভাড়াটিয়া প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রীর স্বর্ণের এক জোড়া চুড়ি এবং কানের দুল ১৪/১৫ দিন আগে চুির হয়ে যায়। এর জন্যে অন্য ভাড়াটিয়া রিকশাচালক সোহরাব হোসেনের মেয়ে নুপুরকে দায়ী করা হয়। নুপুর চুরি করে নাই জানালে প্রবাসী ভাড়াটিয়ার গুন্ডা লাল মোল্লা, লাকু মোল্লাসহ ৪/৫ জন বৃহস্পতিবার রাত ১১ টার দিকে স্বামীর অনুপস্থিতিতে রোকেয়া বেগমকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে। এরপর একটি সুপারি গাছে বেঁধে তাকে বেদম মারধর করা করা। তার শরীরের কাপড় দিয়ে মুখ ঢেকে উপর্যুপরি পানি ঢালা হয়।
বাস স্ট্যান্ডের নৈশ প্রহরী এটি দেখে পুলিশে খবর দেয়।
