টঙ্গীতে র্যাবের ক্রসফায়ারে মিরপুরের সন্ত্রাসী পনু নিহত
টঙ্গীতে শুক্রবার ভোর ৪টায় র্যাবের ক্রসফায়ারে মিরপুরের সন্ত্রাসী পনু নিহত হয়েছে।
র্যাব-৪ সূত্র জানায়, পনুকে আটক করার পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারের জন্য টঙ্গী নিয়ে গেলে ‘এজতেমা মাঠের’ কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা পনুর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাব ও পাল্টা জবাব দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে ক্রসফায়ারে পনু নিহত হয়। তার সহযোগীরা পালিয়ে যেতে সমর্থ হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি শার্টারগান ও একটি দেশি রিভলবার উদ্ধার করেছে।
