বোমা বিস্ফোরণের প্রতিবাদে রংপুরের পীরগঞ্জে হরতাল, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৬০
বুধবার সারাদেশে ধারাবাহিক বোমা বিস্ফোরণের প্রতিবাদে রংপুরের পীরগঞ্জে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি’র কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়।
রংপুর প্রতিনিধি জানান, বোমা বিস্ফোরণের প্রতিবাদে রংপুর জেলার পীরগঞ্জে বৃহস্পতিবার আওয়ামী লীগ ও জাসদ অর্ধ দিবস হরতাল পালন করে। হরতাল সমর্থনে মিছিল বের করে তারা। একই সময়ে বিএনপিও মিছিল শুরু করে। মিছিল দুটি মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, থানার ওসিসহ ৬০ জন আহত হয়েছে। ঘটনার সময় আওয়ামী লীগ ও জাসদের কর্মীরা বিএনপির কার্যালয় ভাংচুর করে।
