২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল কোনও সমাধান নয়: এফবিসিসিআই’র নতুন সভাপতি

হরতাল কোনো সহিংসতার শেষ সমাধান হতে পারেনা বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইর নব-নির্বাচিত সভাপতি মীর নাসির হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 09:02 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

মতিঝিলে ফেডারেশন ভবনে বৃহস্পতিবার এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হবার পর এক প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন।

বুধবারে দেশব্যাপী একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা সম্বন্ধে তিনি বলেন, এটি এখন একটি জাতীয় ইস্যু। তিনি আরো বলেন, এখন সরকার এবং বিরোধী দলের এই সমস্যা সমাধানে একসাথে কাজ করা প্রয়োজন।

মীর নাসির বলেন, রাজনৈতিক পরিবেশ সৃষ্টি না করে হরতাল দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায়না।

তিনি আরো বলেন, এই ধরণের নাশকতামূলক ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে।

বুধবারের বোমা হামলার প্রতিবাদে শনিবার ১৪ দল ও আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে।