২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর ভার্সিটি : এক ঘন্টা অবরুদ্ধ থাকতে হলো হল প্রভোস্ট, শিক্ষকদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের ছাত্রীরা বুধবার রাতে একজন দারোয়ানের অপসারণের দাবিতে প্রায় এক ঘন্টা প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

গত সোমবার দুপুর দেড়টায় ওই হলের দারোয়ান জামালউদ্দিন ছাত্রীদের গোসলখানায় উঁকি দেয়। ছাত্রীরা প্রভোস্ট অধ্যাপক মহিউদ্দিন মোল্লাকে এ ব্যাপারে অবহিত করে এবং জামালকে অপসারণের দাবি জানায়। কিন্তু ঘটনার একদিন পরও কোনো ব্যবস্থা নেয়া না হলে বুধবার রাতে হল প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা হলে পৌঁছানোর পর শিক্ষার্থীরা প্রভোস্টের রুমে তালা ঝুলিয়ে দেয়। পরে প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান এসে সাত দিনের মধ্যে অভিযুক্ত দারোয়ানের অপসারণের আশ্বাস দিলে ছাত্রীরা তাদের অবরোধ তুলে নেয়।