২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার ঘটনায় জাপানের নিন্দা

সারাদেশে বুধবারের বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছে জাপান। বৃহস্পতিবার ঢাকাস্থ জাপানী দূতাবাস প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বিবৃতিতে বলা হয়, আমরা এই সন্ত্রাসী ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিবৃতিতে জাপান সব ধরনের সন্ত্রাসমূলক কর্মকান্ডের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে এই বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানায়। এতে বলা হয়, আমরা আশা করছি, বাংলাদেশ সরকার এই ঘটনার রহস্য উদঘাটনে সক্ষম হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

এ ব্যাপারে বাংলাদেশের প্রতি জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।