২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিচায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে বালিয়াজুড়ি বাসস্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার যাত্রীবাহী বাস চাপা পড়ে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মানিকগঞ্জ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

নিহত যুবক মোহাম্মদ কাদের (২৫) মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াবাঁধা গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, বালিয়াজুড়ি বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস কাদেরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই কাদেরের মৃত্যু ঘটে।