২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালকে সামনে রেখে নিরাপত্তা জোরদার

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও তার মিত্রদলগুলোর ডাকে শনিবারের হরতালকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলের হরতাল ডাক দেয়া মোটেই উচিত হয়নি।

বুধবারের দেশব্যাপী বোমা হামলায় দায়ীদের চিহ্নিত করতে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা প্রসঙ্গে জানতে চাওয়া হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনও ঘটনা এড়াতে গোয়েন্দা বাহিনীগুলোকে আরো তৎপর হওয়ার আহবান জানানো হয়েছে।

মন্ত্রী জানান, এ পর্যন্ত বোমা হামলা ঘটনার জের ধরে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ‘সারা দেশ থেকে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্যে ঢাকা আনা হবে।’