২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় দেশবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে

অন্যান্য দিনের মতো বুধবার সকাল ১১টার দিকে খসরু তার সহকর্মীদের সাথে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে বসে আড্ডা দিচ্ছিল। বোমা হামলায় মারাত্মক আহত হয়েছে খসরু। সে সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন মোহাম্মদ আমিনুর রহমান চন্দনের গাডির চালক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এটা ছিল একটি চমৎকার সকাল। হঠাৎ ওই জায়গায় একটি বিস্ফোরণ ঘটে, বলেছিলেন খসরুর এক সতির্থ ফজলুর রহমান। তিনি বলেন, আমরা দেখলাম খসরু মাটিতে পড়ে রয়েছে। ।

বোমা হমলার প্রত্যক্ষদর্শী ফজলুর বলেন, কিছুক্ষণ পর আমি আরও দুটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং পরে জানাতে পারলাম যে একই ধরণের বোমা বিস্ফোরণ পুরাতন কোর্ট ভবনেও ঘটেছে।

ফজলুর আরও জানান, খসরু মারত্মক আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বোমা বিষ্ফোরিত হওয়র পর ধোয়ার চারিদিক অচ্ছন্ন হয়ে যায় এবং মানুষ জন নিরাপদ আশ্রয়ের জন্য দিকব্দিক ছুটাছুটি করতে থাকে।

তিনি বলেন, বিকট আওয়াজে বিস্ফোরণটি ঘটে এবং এত আমার কানে সমস্যা হয়। বর্তমানে আমি এখন কানে কম শুনতে পাচ্ছি।

অ্যাডভোকেট দীনেস দাস জানান, আদালত প্রাঙ্গনে যখন পরপর তিনটি বোমা বিস্ফোরিত হয় তখন একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি বলেন, আমি ৬ষ্ঠ অতিরক্ত বিচারকের আদালত থেকে সকাল ১১টার দিকে বের হচ্ছিলাম এবং তখনই এই ভয়াবহ বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলাম।

আদালত প্রাঙ্গনে বোমা হামলার ঘটনাস্থল ঘিরে রাখা সাব ইন্সপেক্টর মাসুম জানান, এই হামলার সাথে জামাইতুল মুজাহিদ জড়িত থাকতে পারে।

ডিবি পুলিশের অপরাধ শাখার কর্মকর্তা রাশেদ বিস্ফোরণ ঘটনার আধা ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হন এবং চারটি ব্যাটারি সহ অন্যান্য আলামত সংগ্রহ করেন ।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, চা এর দোকানগুলোর সারিতে বোমা লুকিয়ে রাখা হয়েছিল।

অ্যাডভোকেট দিলরুবা শারমিন বলেন, পুলিশ আদালত প্রাঙ্গন থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।

বাংলাদেশ বিমান বহিনীর তথ্য কেন্দ্রের সামনে সাকাল ১১ টা ১৫ মিনিটে একটি বোমা বিস্ফোরিত হলে সেখানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পলাশিতে চায়ের দোকানে চা পান করার সময় একটি প্লাস্টিক কারখানার কর্মচারি জানান বোমা বিস্ফোরণে তার দেহের নিচের অংশ আঘাতপ্রাপ্ত হয়।

শেরাটন হোটেল এর সামনে বিস্ফোরণে আহত হয় মাসুম (৩০) যখন সে সকাল ১১ দিকে পায়ে হেঁটে তার অফিস যাচ্ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে সকাল ১১ টা ১৫ মিনিটে দুটি বোমা বিস্ফোরিত হয়।

বোমা হামলার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাওহিদ বিডিনিউজকে জানান, তিনি ডাস’র একটি কোনায় হঠাৎ একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং দেখতে পান ওই এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আমানত সংগ্রহ করেছে।

বিমান বন্দরের নিরাপত্তা রক্ষী ফজলু এবং মুনির জনান, ১১ টা ০৫ মিনিটে বিমান বন্দরের পার্কিং জোনে একটি বোমা বিস্ফোরিত হয় এবং লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

এসময় লোকজন প্রাণের ভয়ে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি শুরু করে।

তারা বলেন, বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা কর্মকর্তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যাত্রীদের ব্যাপক তল্লাশি করা হচ্ছে।

তারা আরও জানান, বিস্ফোরণে বন্দরের কাঁচের জানালা ভেঙ্গে যায় তবে এসময় কোন যাত্রী উপস্থিত না থাকায় কোন দুর্ঘটনা ঘটেনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মুখে সহ রাজধানীর ৩০টির বেশি স্থানে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটে। প্রধান প্রধান হামলার ঘটনাগুলি ঘটে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য কেন্দ্র, র‌্যাব প্রশিক্ষণ স্কুল, পুলিশ সদর দপ্তর, বিমান বন্দর, মার্কিন দূতাবাস, বাংলাদেশ সচিবালয় এবং সুপ্রিম কোর্ট ও জাজ কোর্ট প্রঙ্গন এর সামনে।

হামলার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ রুহুল আমিন (৩০) নামে একজনকে বাংলা মোটর থেকে গ্রেফতার করেছে।

ঢাকা মহানগর উপ পুলিশ কমিশনার মাজহারুল হক বলেন, রুহুল আমিন বোমা হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয় সেখান থেকে পুলিশের ডিবি’র সদস্যরা তাকে গ্রেফাতার করেছে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, উত্তরা পুলিশ পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে।

কিন্তু উত্তরা পুলিশ আটকের কথা অস্বীকার করেছে।

জাতীয় প্রেসক্লাব, সুপ্রিম কোর্ট প্রাঙ্গন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা শেরাটন হোটেল, ডিইএসএ কার্যালয়, সদর ঘাট নৈ-বন্দর এবং উত্তরা এলাকায় বোমা বিস্ফোরফ ঘটে।

হামলার পরে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রহরা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যদের এসব এলাকায় টহল দিতে দেখা যায়।

বিভিন্ন সড়ক দ্বীপ ও মোড়গুলোতে পুলিশ পথচারি ও গাড়ির যাত্রীদের ওপর ব্যাপক তল্লাশী চালায়।