২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত, ৩৬ ঘণ্টার হরতালসহ দোকান মালিকদের নতুন কর্মসূচি

চুয়াডাঙ্গা জেলায় বুধবার দোকান মালিক সমিতি আহুত সকাল সন্ধা হরতাল চলাকালে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ ছিল।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

হরতাল শেষে এক গণজমায়েতে দোকান মালিকরা ২৫ আগস্ট থেকে ৩৬ ঘণ্টার হরতালসহ টানা এক সপ্তাহের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।

ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, নির্যাতন ও হয়রানি বন্ধ এবং বিদ্যুৎ বিভাগের আদালত যশোর থেকে চুয়াডাঙ্গায় স্থানান্তরের দাবিসহ ছয় দফা দাবিতে এ হরতাল ডাকা হয়।

সকাল-সন্ধ্যা হরতালের শেষে দোকান মালিক সমিতি স্থানীয় শহীদ হাসান চত্ত্বরের বটমূলে গণজমায়েতের আয়োজন করে। সমিতির আহ্বায়ক আছির উদ্দিন আশুর সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য রাখেন ফতে আলী বিশ্বাস, শেখ সেলিম ও মুন্সী ওয়ালী উল্লাহ আহমেদ বাবলু প্রমুখ।

গণজমায়েতে ২৫ আগস্ট বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতালসহ টানা এক সপ্তাহের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়।