২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা ছাত্রদের জবানবন্দি: সুপারসহ সিনিয়র ছাত্ররা তাদের যৌন নির্যাতন করতো

সূত্রাপুর থানার শিশু যৌন নির্যাতন মামলায় আঞ্জুমানে মফিদুল ইসলাম মাদ্রাসার পাঁচজন ছাত্র মঙ্গলবার ঢাকা মহানগর হাকিমের কাছে তাদের ওপর যৌন নির্যাতনের চিত্র তুলে ধরেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 07:24 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নির্যাতনের শিকার আট বছরের এক শিশুর মায়ের ৭ আগস্ট দায়ের করা এ মামলায় পুলিশ অভিযুক্ত মাদ্রাসার হোম ক্যাপ্টেন মোখলেসকে গ্রেফতার করে।

পুলিশ বলেছে, পলাতক থাকায় মামলার প্রধান অভিযুক্ত হোস্টেল সুপার মোসলেহ উদ্দিন বাবুলকে এখনও গ্রেফতার করা যায়নি।

নির্যাতিত মাদ্রাসা ছাত্র জুয়েলের আইনজীবী সূত্রে জানা গেছে, আট বছর বয়েসী দুজন, ১০ বছর বয়েসী দুজন এবং নয় বছর বয়েসী একজন ছাত্র মহানগর হাকিম ননী গোপাল বিশ্বাসের খাস কামরায় বিস্তারিত জবানবন্দি দেয়।

তিনি জানান, মাদ্রাসার সুপার মোসলেহ উদ্দিন বাবুল, হোম ক্যাপ্টেন মোখলেসসহ সিনিয়র কয়েক জন ছাত্র দীর্ঘ দিন থেকে মাদ্রাসার সুপারের কক্ষে জুনিয়র ছাত্রদের ধরে নিয়ে গিয়ে তাদের ইচ্ছের বিরুদ্ধে নিয়মিত যৌন নির্যাতন চালিয়ে আসছে।

নির্যাতনের শিকার একজন শিশুর মা বলেন, তার ছেলের মলদ্বারে রক্ত দেখতে পেয়ে তাকে জ্ঞিাসাবাদকালে প্রথম ওই যৌন নির্যাতনের কথা জানতে পারেন।

পরদিন ৭ আগস্ট তিনি সূত্রাপুর থানায় মাদ্রাসা সুপার, মোখলেস ও অন্য কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগের পর সূত্রাপুর থানা পুলিশ মোখলেসকে গ্রেফতার ও আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে আসে। এখনও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ বলেছে, তারা হোস্টেল সুপার এবং অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।