বিষ প্রয়োগে এক হাজার বিঘা জলাশয়ের তিন’শ মন পোনা মাছ নিধন
সোমবার গভীর রাতে মেহেরপুর নদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর নলখাগড়া বিলের এক হাজার বিঘা জলাশয়ে সন্ত্রাসীরা কীটনাশক ওষুধ ছিটিয়ে তিনশ’ মন পোনা মাছ নিধন করেছে।
এলাকাবাসী জানান, গোভীপুর গ্রাম ও ইচখোলী গ্রাম দিয়ে বয়ে যাওয়া নলখাগড়া বিলের এ জলাশয় লিজ নিয়েছে আটজন বেকার যুবক। তারা এ জলাশয়ে বিভিন্ন প্রজাতির ৩শ’ মন মাছের পোনা ছেড়েছিলেন। সন্ত্রাসীরা এ জলাশয়ে কিটনাশক প্রয়োগ করলে বিলের সব মাছ মরে ভেসে ওঠে।
ক্ষতিগ্রস্তরা সাংবাদিক সম্মেলন করে তাদের ক্ষতিপূরণ ও সন্ত্রাসীদের বিচার দাবি করেছে। তারা জেলা প্রশাসকের বরাবরেও স্মারকলিপি প্রদান করেছে।
