২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

জয়পুরহাট সদর উপজেলার কনস্টেবল শাহজাহান আলীকে (কং নং ১৯৩) পুলিশের দারোগা হিসেবে পরিচয়দান, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 02:21 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, কনস্টেবল শাহজাহান আলী সদর উপজেলার বিভিন্ন স্থানে নিজেকে দারোগা পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছে। সদর উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী বেবী বেগমের অভিযোগে জানা যায়, নিজের একটি গরু বিক্রি করতে নিলে গরুটি চোরাই বলে অভিযোগ এনে ওই কনস্টেবল গরু আটক করে এবং তার দেবরকে গ্রেফতারের হুমকি দেয় ও চাঁদা দাবি করে।

সহকারী পুলিশ সুপার আফতাব উদ্দিনের তদন্তে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১২ আগস্ট পুলিশ সুপার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।