শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে কলম্বো গেলেন রিয়াজ রহমান
পররাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কাদিরগামারের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে রোববার সন্ধ্যায় কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
কাদিরগামার শুক্রবার রাতে আততায়ীর গুলিতে প্রাণ হারান।
রিয়াজ রহমান ১৬ আগস্ট দেশে ফিরবেন।
