শ্রমিক হত্যার প্রতিবাদে ফরিদপুরে সড়ক অবরোধ
বাস শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিক শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় সড়ক অবরোধ করে রাখে।
এসময় রাস্তারে উভয় পাশে শত শত গাড়ি আটকে থাকার কারণে হাজার হাজার বাসযাত্রী চরম দূর্ভোগের শিকার হয়।
শুক্রবার দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের বাস শ্রমিক এনায়েত (২২) মারা যায়। এনায়েতের মৃত্যুর খবর ফরিদপুরে এসে পৌঁছলে শ্রমিকরা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক অবরোধ ও ওই এলাকায় মিছিল করে।
সড়ক অবরোধের ফলে ঢাকা-বরিশাল, বরিশাল-খুলনা ও ফরিদপুর-ঢাকা সড়কের উভয়পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য আলোচনায় চালিয়ে যাচ্ছেন।
গত ৭ আগস্ট একটি বাসে হামলার অভিযোগে প্রতিপক্ষের লোকজন এনাযেতকে মারধোর করে। গুরুতর আহত তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
