২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ডলফিন ও কুমিরের সংখ্যা গণনা করবে ভারত, বাংলাদেশ অংশেও কাজ চলবে

সুন্দরবন ম্যানগ্রোভে এই প্রথম বারের মতো ডলফিন ও কুমিরের সংখ্যা গণনা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডিসেম্বর থেকে ভারত এই গণনার কাজ শুরু করবে। তবে বাংলাদেশ অংশেও কাজ চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সুন্দরবন জীব বৈচিত্র্য সংরক্ষণ-এর যুগ্ম পরিচালক নিরাজ সিংঘাল সাংবাদিকদের বলেন, বন্যপ্রাণী রক্ষা আইনের আওতায় এ দুটো প্রাণীই বিপন্ন প্রজাতির প্রথম তালিকার অন্তর্ভূক্ত হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শুমারি চালিয়ে আমরা এদুটো প্রাণী ঠিক কতগুলো করে রযেছে তা খুঁজে বের করার চেষ্টা করবো।

সিংঘাল বলেন, পুরো সুন্দরবন এলাকাকে কয়েকটি জোনে বিভক্ত করে, কয়েকটি দল এ শুমারি চালাবে। ডলফিনগুলো পানির উপরে লাফিয়ে বেড়ায় সুতরাং আমরা সেগুলো দৃশ্যমান হওয়ামাত্র গণণা করবো।

ভারতীয় উপমহাদেশের কুমিরের তিনটি প্রজাতির সবগুলোরই অবস্থান সুন্দরবনে রযেছে। এদের মধ্যে ঘড়িয়াল প্রজাতিটি সবচেয় বড় যা ২৩ ফুট পর্যন্ত লম্বা হয়।

এ প্রজাতিটি সুন্দরবনে সবচেয়ে বিপন্ন হয়ে পড়েছে। কারণ এটি শিকার করা হয় সবচেযে বেশি। ঔষধ তৈরির জন্যে এ কুমিরের ডিম চুরির প্রবনতাও দারুণভাবে পরিলক্ষিত হয়।

সুন্দরবন জীব বৈচিত্র্য সংরক্ষণ এর পরিচালক অতনু রাহা বলেন, ডলফিনের সংখ্যা সুন্দরবনে মারাত্মক হারে হ্রাস পাচ্ছে। সংরক্ষণবাদীদের কাছে এটি দীর্ঘ দিনের একটি উদ্বেগের বিষয় হয়ে আছে।

নদীর ডলফিন এক সময় বেশ দেখা যেতো কিন্তু ভাঙ্গনের ফলে এগুলোত আবাসন ধ্বংসপ্রাপ্ত হলে এগুলোর সংখ্যা ক্রমেই কমতে থাকে।