২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে হাসপাতালের বারান্দা থেকে যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী হাসপাতালের বারান্দা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

কে বা কারা বৃহস্পতিবার মধ্যরাতে লাশটি হাসপাতালের বারান্দায় ফেলে রেখে যায় সে ব্যাপারে কিছু জানা যায়নি।

পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশটি ঈশ্বর রড়ুয়া গ্রামের হাফিজুর (৩০) এর বলে সনাক্ত করা গেছে। সে পাশ্ববর্তী ধামের হাট গ্রামের মৃত আলমের কন্যা আলেয়াকে দুই বছর আগে বিয়ে করে এবং তখন থেকে ঘরজামাই হিসেবে শ্বশুর বাড়িতে থাকতো।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।