২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের দুই দিনের রিমান্ডে ছাত্রদলের ৩ ক্যাডার

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে অস্ত্রসহ ধৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মুস্তাফিজুল ইসলাম মামুন, ডগ শিশির ও আশরাফকে পুনরায় দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

তিনদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে এদের জামিন চাওয়া হলে মহানগর হাকিম শফিক আনোয়ার জামিন আবেদন বাতিল করে দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নতুন করে রিমান্ডের আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামীদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে চাঁদাবাজি এবং তাদের কাছে মজুত অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে, যা তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।