২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ত্রিবর্দী নামক স্থানে বুধবার এক সড়ক দুর্ঘটনায় পত্রিকার হকারসহ দুইজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সুত্র জানায়, বুধবার সকাল সাতটায় ঢাকা থেকে দাউদকান্দিগামী একটি যাত্রিবাহী বাস সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেলে ঘটনাস্থলে পত্রিকার হকার রফিক (১৩) ও সিরাজুল ইসলাম (৪৪) নিহত হয়।

গুরুতর আহত আটজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাস দুর্ঘটনার কারণে বুধবার সোনারগাঁয়ে কোনও পত্রিকা পৌঁছেনি।