২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

সিরাজগঞ্জে বুধবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে  উত্তরঙ্গগামী মিথিলা পরিবহনের সংবাদপত্রবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্লাপাড়া উপজেলায় সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কের পূর্ব দেলুয়া এলাকায় একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হয় এবং অপর সাতজন গুরুতর আহত হয়।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তার হল, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামাড়ি উপজেলার দূর্গা সাহ (৪০) ও স্বপন সাহ (৩৫) এবং পাবনা জেলার কাশিনাথপুরের আলমাস (৩২)। অপর অজ্ঞাত (৩২) নিহত ব্যক্তির পকেট থেকে পুলিশ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে।

আহতদের উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।