মেজর জেনারেল রেজাকুল হায়দার তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত
সরকার তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল রেজাকুল হায়দারকে নিয়োগ করেছে।
মেজর জেনারেল রেজাকুল হায়দার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান সামরিক পরিদর্শক হিসেবে কাজ করেছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক লোক প্রশাসনের আদর্শের প্রতি বিশ্বস্ততার জন্য জেনারেল হায়দার ‘ওয়াইসেল এথিকস অ্যাওয়ার্ড ২০০০’ লাভ করেন। জেনারেল রেজাকুল হায়দার ১৯৭১ সালের ২৯ আগস্ট সেনাবাহিনীর কমিশন লাভ করেন।
১৯৫১ সালের ১৮ এপ্রিল ঢাকায় জন্মগ্রহনকারি মেজর জেনারেল রেজাকুল হায়দার ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীকালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে øাতক এবং ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স ইন ডিফেন্স পরীক্ষায়ও কৃতিত্বের সাথে উত্তীর্ন হন।
