২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে এক কোটি টাকার হেরোইন উদ্ধার: দুইজন গ্রেপ্তার

সাভার থানা পুলিশ মঙ্গলবার রাতে একটি বাসে তল্লাশি চালিয়ে এক কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে। সেই সাথে গ্রেপ্তার করেছে বাসচালকসহ দুইজনকে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 11:58 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বাসটি সাভার বাজার বাস স্ট্যান্ডে পৌঁছলে তা’তে তল্লাসি চালায়। এ সময় বাসচালকের সিটের নিচে এক প্যাকেট হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

হেরোইন চোরাচালানের অভিযোগে পুলিশ বাসচালক আনিস ও প্যাকেটের মালিক বাসযাত্রী আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে।