সাংবাদিক বেলাল হত্যা মামলার আসামি ধীরার জামিন লাভ
খুলনার সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যা মামলার সন্দেহভাজন আসামি ও সাবেক ছাত্র শিবির নেতা শাহাবুদ্দিন লস্কর ধীরা পৃথক মামলায় জামিন পেয়েছে।
উচ্চ আদালতের দেওয়া এক নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় তাকে খুলনা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। নগরীর সাগর ও শিপলু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
খুরনার জেল সুপার মো. ফরহাদ মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের পরিপ্রেক্ষিতে ধীরাকে মুক্তি দেওয়া হয়।
ডেপুটি পুলিশ কমিমনার (সদর) এম আকবর আলী জানান, সাগর ও শিপলু হত্যা মামলায় ধীরাকে গ্রেপ্তার দেখানো হয়। তাকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
