২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিড়ালের জন্য টয়লেট!

এবার বিড়ালপ্রেমীদের জন্য নতুন সুযোগ করে দিল নিউইয়র্কের একটি প্রতিষ্ঠান। এখন থেকে আর কোন পাত্রে নয়, বিড়ালরা তাদের নিজস্ব টয়লেটেই সেরে ফেলতে পারবে শৌচকর্ম। এতে করে পাত্র ধুয়ে ফেলার অযাচিত ঝামেলায় পড়তে হবে না বিড়াল মালিককে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 11:58 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

মাত্র ২৯ ডলারের বিনিময়ে ইন্টারনেটের মাধ্যমে তারা কিনতে পারবে সিটিকিটি ক্যাট টয়লেট কিট। এতে বিড়ালকে টয়লেটে বসতে অভ্যস্ত করার নিয়মাবলী দেয়া থাকবে, যা দেখে বিড়াল পোষকরা তাদের বিড়ালকে সে শিক্ষা দিতে পারবেন।

ওই প্রতিষ্ঠান এ উপলক্ষে সিটিকিটি ডট কম নামে একটি ওয়েবসাইটও চালু করেছে।