বেনসন এণ্ড হেজেসের মূল্য বৃদ্ধি
ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি) বাংলাদেশ লি. সোমবার বেনসন এণ্ড হেজেসের মূল্য প্রতি কার্টন ১০ টাকা বৃদ্ধি করেছে।
বিএটি’র যোগাযোগ ব্যবস্থাপক ইকরাম মাঈন বিডিনিউজকে বলেন, পাইকারি দাম বৃদ্ধি পেলেও তা খুচরা বাজারে কোনও প্রভাব ফেলবে না। কেননা খুচরা মূল্য একই থাকবে।
তিনি আরও বলেন, ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় কোম্পানির উচ্চমূল্যে তামাক, কাগজ ও অন্যান্য কাঁচামাল আমদানি করতে হয়। এ কারণেই পাইকারি মূল্য বৃদ্ধি করা হয়েছে।
