২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁিস ও ২০ হাজার টাকা জরিমানা

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী জনাকীর্ণ আদলতে এই রায় ঘোষনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

গত বছর ১ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনির হোসেন (২৬) তার বড় ভাই শরীফ সরদারকে (৪৫) হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

মনির হোসেন মুন্সিগঞ্জ -বিক্রমপুর সদরের নয়াগাঁও গ্রামের অলি মিয়ার পুত্র। রায় শোনার পর মনির কান্নায় ভেঙে পড়ে।