২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বছরে দু’বার হওয়া উচিত : নটবরকে মোরশেদ খান

পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংকে বলেছেন, বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক বছরে দু’বার অনুষ্ঠিত হওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

তিনদিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং সোমবার ঢাকা ত্যাগের প্রাক্কালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান তার সাথে চা-পর্বে অংশ নেন। এসময় তারা অনানুষ্ঠানিকভাবে সচিব পর্যায়ের বৈঠক নিয়ে আলাপ আলোচনা করেন। চা পর্বে ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম সরণ ও বাংলাদেশে ভারতের হাই কমিশনার বীণা সিক্রি উপস্থিত ছিলেন।  

পরে বৈঠকের ব্যাপারে জিজ্ঞেস করা হলে ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম সরণ বিডিনিউজকে বলেন, সচিব পর্যায়ের বৈঠকের তারিখ চূড়ান্ত করা হয়নি। তিনি বলেন,‘সচিব পর্যায়ের বৈঠকে কবে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। দেখি, কখন করা যায়।’

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক প্রতি বছরই হয়ে থাকে। এর আগে চলতি

বছরের জুন মাসে নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।