২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিকরা

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের জন্মদিন উপলক্ষ্যে সোমবার সাংবাদিকরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ডিপলোমেটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রধান প্রতিবেদক  শামীম আহমেদ মন্ত্রণালয়ে তার কার্যালয়ে উপস্থিত হয়ে মোর্শেদ খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মিষ্টি, বিস্কুট ও চা খাইয়ে আপ্যায়ন করেন।

এম মোর্শেদ খান ১৯৪০ সালের ৮ আগস্ট চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন।