বড় শরীরে ব্লাড ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
বড় শরীর অর্থাৎ দেহে মেদের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি হলে মাইলয়েড লিউকোমিয়া নামের এক প্রকার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। অস্ট্রেলিয়ার মেলর্বোর্নের ভিক্টোরিয়া ক্যান্সার কাউন্সিলের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
গবেষকরা বলেছেন, মাইলয়েড লিউকোমিয়ার সাথে মেদবহুলতার একটি সম্পর্ক রয়েছে। মেদটাকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে মাইলয়েড লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।
গবেষকরা ৪০,৯০৯ জন বয়স্ক মানুষের ওপর সাড়ে আট বছর ধরে গবেষণা চালিয়ে দেখেছেন, সাধারণ ও স্বাভাবিক ওজনের ব্যক্তিদের চেয়ে মেদওয়ালা মানুষদের মাইলয়েড লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি পাঁচগুন বেশি।
গবেষকদের মতে, স্বাভাবিক ওজনের চেয়ে প্রতি দশ কিলোগ্রাম ওজন বৃদ্ধি পেলে একজন ব্যক্তির মাইলয়েড লিউকোমিয়ায় আক্রান্তের ঝুঁকি ৮৩ শতাংশ বৃদ্ধি পায়। আর কোমরের আকার প্রতি দশ সেন্টিমিটার বৃদ্ধির জন্য লিউকোমিয়ার ঝুঁকি বৃদ্ধি পায় ৩৫ শতাংশ।
গবেষকরা উপদেশ দিয়েছেন, স্বাস্থ্যবান একটি ওজন বজায় রাখতে পারলে মাইলয়েড লিউকোমিয়ার ঝুঁকি কমানো যায়।
মেদবহুল দেহ মাইলয়েড লিউকোমিয়া ছাড়াও অন্যান্য বেশ কিছু ক্যান্সারের জন্য দায়ি বলে সাধারণভাবে মনে করা হয়।
অবশ্য ইন্ডিয়ান ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট তাদের জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, শরীরের আকার--আয়তনের সাথে লিউকোমিয়া অথবা লিমফোমায় আক্রান্তের সরাসরি কোন সম্পর্ক নেই।
