২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে ড. গালিবের জামিনের আবেদন বাতিল

দু’টি ফৌজাদারি মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নিষিদ্ধ ঘোষিত আহলে হাদীস আন্দোলনের নেতা ড. আসাদুল্লাহ আল গালিবের জামিনের আবেদন রোববার হাইকোর্ট বাতিল করে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বিচারপতি এমএ রশীদ ও বিচারপতি মোহাম্মদ ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

এ বছর বগুড়ায় যাত্রামঞ্চে বোমা হামলার ঘটনায় শাহজাহানপুর থানা এবং ২০০৪ সালের ১৮ মে অপহরণ ও হত্যা ঘটনায় নওগাঁর রাণীনগর থানায় দায়েরকৃত মামলায় এই জামিন আবেদন করা হয়।

বর্তমানে গাইবান্ধা জেলে আটক ড. গালিবকে  সন্ত্রাস এবং মৌলবাদী কর্মকান্ড  ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। এর আগে ট্রায়াল কোর্টেও তার জামিনের আবেদন বাতিল হয়ে যায়।

ড. গালিবের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং সরকার পক্ষে ডেপুটি অ্যার্টনি জেনারেল এবিএম ওয়ালিয়ুর রহমান মামলা পরিচালনা করেন।