কাতার এয়ারওয়েজের নতুন ফ্লাইট উদ্ধোধন
এখন থেকে সপ্তাহে ঢাকা এবং দোহার মধ্যে কাতার এয়ারওয়েজের সাতটি ফ্লাইট চলাচল করবে। শনিবার কাতার এয়ার ওয়েজের সান্ধ্যকালীন নতুন ফ্লাইট উদ্ধোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
নতুন এ ফ্লাইট দুটি শনি ও মঙ্গলবার চলাচল করবে। এর আগে কাতার এয়ারওয়েজের দিনের বেলায় পাঁচটি ফ্লাইট চালু ছিল এবং সপ্তাহে ২৩ টি ফ্লাইট চলাচল করত ।
উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সপ্তাহে সাতটি ফ্লাইট চালুর মধ্য দিয়ে কাতার - বাংলাদেশের ব্যবসা - বানিজ্যের গতিসঞ্চার সহ এ দেশের পর্যটন শিল্প বিকশিত হবে।
মীর নাছির, বেসরকারি এভিয়েশন ব্যবসায়ীদের আরও নতুন নতুন ফ্লাইট চালু করতে এগিয়ে আসার আহ্বান জানান।
চলতি বছর বাংলাদেশ থেকে কাতারে বিভিন্ন পর্যায়ের দক্ষ অদক্ষ প্রায় ৬০ হাজার শ্রমিক নেওয়ার কথা রয়েছে।
বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরি, কাতার এয়ারওয়েজের এরিয়া ম্যানেজার সামসাদ আহদান এবং কাতার এয়ার ওয়েজের স্থানীয় সেলস এজেন্ট এরিক্্র এভিয়েশনের চেয়ারম্যান লে.জে. (অব:) নূর উদ্দিন খান উপস্থিত ছিলেন।
