সাগর হত্যা মামলায় ধীরার জামিন না মঞ্জুর
খুলনায় সাগর হত্যা মামলায় আদালত সাহাবুদ্দিন লস্কর ধীরার জামিনের আবেদন মঞ্জুর করেনি।
সাগর হত্যা মামলায় ৩০ জুলাই আদালতে ধীরার জামিনের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। জেলা জজ একেএম ইসতিয়াক হুসাইন দু’পক্ষের বক্তব্য শুনে জামিন না মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আকরাম হোসেন।
ধীরা খুলনায় সাংবাদিক বেলাল হত্যা মামলায় মূল পরিকল্পনাকারি হিসেবে অভিযুক্ত।
