২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বাংলাদেশ দূতাবাসে ফটোকপি যন্ত্র স্থাপন

প্রবাসী বাংলাদেশীদের ব্যবহারের জন্যে জাপানে বাংলাদেশ দূতাবাসে ফটোকপি যন্ত্র স্থাপন করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

দূতাবাসের কনস্যুলার বিভাগে কয়েন চালিত এ ফটোকপি যন্ত্র চালু হওয়ার মধ্য দিয়ে জাপান প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। প্রতিদিন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বিভিন্ন কাজে কনস্যুলার বিভাগে আসেন।

দূতাবাসের একজন কর্মকর্তা জানান, এর আগে প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করতে বিভিন্ন দোকানে যেতে হতো, কিন্তু এখন তারা কনস্যুলার অফিসেই এ সুবিধা লাভ করবেন।

যন্ত্রটি স্থাপনের জন্যে প্রবাসী বাংলাদেশীরা জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে।