শেরপুরে স্কুলছাত্র মনির হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্কুলছাত্র মনির (৭) হত্যা মামলার রায়ে আদালত আমির আলী (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২৬ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলার আব্দুস সালামের পুত্র মনির হোসেনকে আমীর আলী অপহরণ করে হত্যা করে। পরে ঘটনার পাঁচদিন পর ল্যাট্টিন থেকে মনিরের লাশ উদ্ধার করা হয়।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অপর তিন আসামি আমেনা বেওয়া, জাহাঙ্গীর হোসেন ও মো. বেলাল হোসেনকে বেকসুর খালাস দেয়।
জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস শনিবার দুপুরে এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি আব্দুল মজিদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. তৌহিদুর রহমান ও অ্যাড. সিরাজুল ইসলাম।
