২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরের অচলাবস্থা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের আহ্বান

বেনাপোল বন্দরে সৃষ্ট অচলাবস্থা অবসানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠনকে কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 02:13 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার কর্মবিরতিতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল গত ১৬ দিন ধরে অচলাবস্থায় রয়েছে। ফলে বেনাপোল কাস্টমস্ কর্তৃপক্ষ উক্ত এসোসিয়েশনের নেতাদের সাথে কয়েক দফা আলোচনা করেছেন।

তাদের দাবি-দাওয়াসমূহকে অযৌক্তিক বলে মনে করা সত্ত্বেও  জাতীয় রাজস্ব বোর্ড সেসব দাবি বিদ্যমান আইন ও বিধি-বিধানের আলোকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়ে তাদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস এসোসিয়েশন গঠনমূলক ভূমিকা পালন করে বন্দর সচল রাখতে সহায়তা করবে বলে জাতীয় রাজস্ব বোর্ড আশা প্রকাশ করে।

অনাকাঙ্খিত এ কর্মবিরতির অবসান না হলে আমদানি-রপ্তানি বাণিজ্যে দারুণ প্রভাব পড়বে। দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আমদানি-রপ্তানিকারকদের ‘সেলফ ক্লিয়ারেন্স’ ব্যবস্থায় পণ্য খালাস এবং সোনামজিদ, হিলি, ভোমরা, দর্শনা স্থল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় সব ধরণের সহায়তা করবে বলে আশ্বাস প্রদান করেছে।