২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামির পর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একদিকে হেলে পড়েছে

২০০৪ সালে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ সুনামির ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর--পূর্ব ও দক্ষিণ--পশ্চিমাঞ্চলের একদিকের অংশ হেলে পড়েছে। শুক্রবার রাজ্যসভায় বিষয়টি উপস্থিত সদস্যদের অবহিত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 01:48 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী নেমো নয়াইন মীনা রাজ্যসভায় বলেন, প্রফেসর এমএসএস স্বামীনাথ রিসার্চ ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী উত্তর আন্দামানের জন বসতিপূর্ণ এলাকা দিগলীপুরের সমুদ্র পৃষ্ঠ শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য আট শতাংশ বেড়েছে। আর বৃহত্তর নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দ্রিরা পয়েন্টে সমুদ্র পৃষ্ঠ এক দশমিক চার থেকে এক দশমিক পাঁচ শতাংশ দেবে গেছে।

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আরও বলেন, সুনামির ফলে প্রবল জোয়ারের পর দক্ষিণ আন্দামানের কিছু অংশ ও নিকোবর দ্বীপপুঞ্জের কৃষি জমি ও নারকেল বাগান পানির নিচে ডুবে যায়। অবশ্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সুনামির পর সমুদ্রপৃষ্ঠে কী ধরনের স্তর সৃষ্টি হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।