নড়াইলের চান্দেরচর বেড়িবাঁধ হুমকির মুখে
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর চান্দেরচর বেড়িবাঁধ মারাত্মক হুমকির সম্মুখীন। যে কোনও সময় বাঁধটি ধসে পড়ে কালিয়ার পশ্চিমে বির্স্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।
সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পানি এবং বৃষ্টির পানিতে নদীর পানির চাপ অতিমাত্রায় বেড়ে গেছে।
কয়েকদিন আগে পানির প্রবল চাপে রিং বাঁধ উপচে পানি ফসলের জমিতে ঢুকতে থাকে।
এসময় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে মাইকিং করে লোকজন একত্রিত হয়ে বাঁধ নির্মাণের উদ্যোগ নিলেও বৃষ্টির কারণে বাঁধ সংস্কার সম্ভব হয়নি।
বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
