অবৈধ গর্ভপাতে বছরে ৮ হাজার প্রাণহানি
বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭৮ হাজার অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটছে। গর্ভপাত ও গর্ভপাতকালীন বিভিন্ন জটিলতায় মৃত্যু ঘটছে কমপক্ষে আট হাজার মহিলার। বাংলাদেশ মানবাধিকার নেটওয়ার্কের একটি প্রতিবেদনে এ তথ্য মিলেছে।
প্রতিবেদনে বলা হয়, যারা অবৈধ গর্ভপাত করিয়েও বেঁচে যান, তাদের অনেকেই পেট ও পিঠ ব্যথা এবং সন্তান জন্মদান ক্ষমতা হারানোসহ দীর্ঘদিনের রোগে ভুগে থাকেন।
নিরাপদ মাতৃত্ব ও নারীর সন্তান জন্মদান প্রক্রিয়ার ব্যাপারে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি পেয়েছে। দেশে অনেক স্বাস্থ্য কেন্দ্রেই গর্ভপাত করানো হয়ে থাকে। কিন্তু তারপরও হাতুড়ে ডাক্তার ও স্থানীয় দাইরা সবচেয়ে বেশি অবৈধ গর্ভপাত করিয়ে থাকেন। আর এ কারণেই গর্ভপাতে মৃত্যুর সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
