২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু’র মহামারি প্রতিরোধযোগ্য

বিশ্বব্যাপী বার্ড ফ্লু ভাইরাসের মহামারি রোধ করতে সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর একসাথে কাজ করাই যথেষ্ট। ন্যাচার অ্যান্ড সাইন্স জার্নালে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 02:57 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা কম্পিউটার মডেল ব্যবহার করে এইচ৫এন১ ভাইরাসের স্থানান্তর ও মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন।

থাইল্যান্ডের কাছ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে বিশেষজ্ঞরা প্রতিবেদনটি তৈরি করেছেন। বার্ড ফ্লু ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে থাইল্যান্ডে। দেশটির কমপক্ষে ৫০জন নাগরিক এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

বর্তমানে এইচ৫এন১ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। আর এ কারণেই মানুষের জন্য এটি তেমন হুমকি নয়।

তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, একবার ভাইরাসটি ছড়িয়ে গেলে তা মারাত্মক হয়ে দাঁড়াতে পারে। এ কারণেই বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে শুধু ব্রিটেনেই কমপক্ষে ৫০,০০০ লোকের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

বিশ্লেষজ্ঞদের মতে, প্রথমে ভাইরাস আক্রান্তদের চিহ্নিত করে তাদের মধ্যে থেকে ত্রিশ জনকে আলাদা করে ফেলতে হবে। তারপরও ওই ত্রিশজন আক্রান্তের আশেপাশের কমপক্ষে ২০,০০০ জনকে অ্যান্টিভাইরাস ঔষধ দিতে হবে।

তাদের ভাষায়, আন্তর্জাতিকভাবে ৩০ লাখ চিকিৎসা কোর্স জমা করে রাখতে পারলেই যেকোনও সময় বার্ড ফ্লু’র মহামারি প্রতিহত করা যাবে।

অবশ্য অ্যান্টিভাইরাস ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। তবে ভ্যাকসিন আবিষ্কারে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত রয়েছে। তবে ইনফেকশন প্রতিরোধ ও ভাইরাসের বিস্তার ঘটাতে বর্তমানে টামিফ্লু নামে একটি ঔষধ বাজারে প্রচলিত রয়েছে।