২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

কুমিল্লা--চাঁদপুর সড়কের লালমাই বাজারে শুক্রবার দুপুর ১টার দিকে ট্যাক্সি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 02:27 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্যাক্সিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ১৮ বছরের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয় এবং ট্যাক্সি আরোহী অপর পাঁচ যাত্রী আহত হয়।

আহতদেরকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।