২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ব্রাশ ফায়ারে আদিবাসী ইউপি সদস্য খুন

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউপি সদস্য জোসেফ ত্রিপুরাকে (৪২) বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা বাড়ি থেকে ডেকে নিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 11:26 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

পুলিশ জানায়, রাত আটটার দিকে জোসেফ ত্রিপুরাকে রামদো পাড়ায় তার নিজ বাড়ি থেকে একদল সন্ত্রাসী ডেকে নিয়ে যায়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্ত্রাসীরা জোসেফকে গুলি করে হত্যা করে।

নিহতের আত্মীয় স্বজনরা বিডিনিউজকে জানায়, জোসেফকে ধরে নিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা সাত/আট রাউন্ড গুলির শব্দ শুনেছে।

পুলিশ শুক্রবার সকালে জঙ্গলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।