২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাংলাদেশী স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে

ভারতে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারের বিষয়টি সেদেশের পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং এর আসন্ন বাংলাদেশ সফরের সময় জোরালোভাবে তুলে ধরা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 10:40 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

আগামী ৬ থেকে ৮ আগস্ট ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা নটবর সিং এর কাছে জোরালোভাবে এ বিষয়টি তুলে ধরব।

বাংলাদেশ বারবার অনুরোধ জানালেও ভারত একতরফাভাবে সেদেশে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার অনুমোদন দিচ্ছে না। তবে বাংলাদেশে ভারতের সকল ফ্রি ও পে চ্যানেলের সম্প্রচার অব্যাহত রয়েছে।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের সর্বশেষ বৈঠকে বাংলাদেশ ভারতে বাংলাদেশী স্যাটেলাইট চ্যানেলের অনুমোদন বিষয়টি জোরালোভাবে তুলে ধরে। তখন ভারতের পক্ষ থেকে বলা হয়, কেন এটা করা হচ্ছে তা  পরীক্ষা নিরীক্ষা করে এ ব্যাপারে তারা পদক্ষেপ নেয়া হবে।