সংবাদ সম্মেলনে দাবি: আসল ফল থেকে প্রাণ জুস তৈরী হয়
প্রাণ গ্র“প দাবি করেছে তাদের উৎপাদিত প্রাণ জুস আসল ফলের রস থেকে তৈরী করা হয়। এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো উপাদান নেই। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
সাংবাদ সম্মেলনে প্রামাণ্যচিত্রের মাধ্যমে বলা হয়, প্রাণ জুসে আদৌ কোনো ক্ষতিকারক রং ও প্রিজারভেটিভস ব্যবহার করা হয় না।
এতে উপস্থিত ছিলেন প্রাণ গ্র“পের প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী, উপ ব্যবস্থপনা পরিচালক আহসান খান চৌধুরী, নির্বাহী পরিচালক ইলিয়াস মৃধাসহ অন্যান্য শীর্ষ স্থানীয় কর্মকতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরাসরি কৃষকদের কাছ থেকে বিভিন্ন প্রকার ফলমূল ও অন্যান্য কৃষিজ পণ্য সংগ্রহ করে প্রাণ গ্র“প আধুনিক প্রক্রিয়ায় ফলের জুস এবং অন্যান্য খাদ্য সামগ্রী তৈরি করছে।
সম্প্রতি কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পরীক্ষা ফলাফলসহ এক সংবাদ সম্মেলনে দাবি করে, বাজারে প্রচলিত জুসগুলোতে আদৌও কোনো ফলের রসের অস্তিত্ব নেই। উপরন্তু এসবই ক্ষতিকর রং ও নানা উপাদনে তৈরি।
