কুলাউড়ায় খাসিয়াদের ৫০ একর পানের বরজ ধ্বংস, এলাকায় উত্তেজনা
জেলার কুলাউড়ার সাত নম্বর ইউনিয়নের নতুন চলিতা পানপুঞ্জিতে আদিবাসী খাসিয়াদের প্রায় ৫০ একর পানের বরজ ধ্বংস করা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বন বিভাগ খাসিয়াদের ওই পানপুঞ্জিতে হামলা চালিয়ে প্রায় ৫০ একর জমির পানগাছ ধ্বংস করে।
স্থানীয় নেতা অয়েল খাসিয়া বিডিনিউজকে অভিযোগ করে বলেন, ওই অভিযানে সহস্রাধিক বহিরাগত লাঠিসোটা নিয়ে অংশগ্রহণ করেছে। হামলাকারীরা দুটি হাতি নিয়ে খাসিয়া পাহাড়ে আক্রমণ চালায়।
জানা যায়, নিরাপত্তার অভাবে কুলাউলার কয়েকটি আদিবাসী গ্রামের খাসিয়ারা এখন ঘরবাড়ি ছাড়তে শুরু করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।
বছর পাঁচেক আগে খাসিয়া পাহাড়ে ইকো পার্ক প্রতিষ্ঠার সরকারি উদ্যোগকে কেন্দ্র করে আদিবাসীদের সঙ্গে বন বিভাগের বিরোধের সূত্রপাত।
