২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে স্বামী শ্বশুরের ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী প্রেমা

শুটিং নয়, চলচ্চিত্রাভিনেত্রী প্রেমা সত্যি সত্যি মারমুখি হয়ে ঝাঁপিয়ে পড়লেন তার স্বামী ও শ্বশুরের ওপর। ঘটনাস্থল ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বুধবার  প্রেমার দায়ের করা যৌতুকের মামলায় তার স্বামী জহিরুল ইসলাম এবং শ্বশুর নুরুল ইসলাম হাজিরা দিতে এলে এ ঘটনা ঘটে।

আদালতের বারান্দায়  প্রেমা তার স্বামী ও শ্বশুরকে দেখতে পেয়ে জমে থাকা ক্ষোভ ও রাগ ঝাড়তে তাদের উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ করেন এবং এক পর্যায়ে তাদের মারতে উদ্যত হন। তার নিরুপায় স্বামী ও শ্বশুর এজলাসে ঢুকে পেশকার, পিয়নের শরণাপন্ন হন।

দুই লাখ টাকা যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে গতবছর ২১ এপ্রিল প্রেমা তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে উত্তরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (খ) ধারায় মামলা দায়ের করেন। এ বছরের ৯ জুলাই অভিযুক্তরা হাই কোর্ট থেকে অন্তর্বর্তি জামিন লাভ করেন। বুধবার এ মামলায় চার্জ গঠনের দিনে প্রেমার স্বামী ও শ্বশুরের জামিন স্থায়ী করা হয়।