ইরাকে নিহত মেরিন সেনার সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মঙ্গলবার গেরিলাদের সাথে বন্দুকযুদ্ধে কমপক্ষে সাত মার্কিন মেরিন সেনা নিহত হয়েছে।
২০০৩ সালের মার্চে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে নিহত মেরিন সেনার সংখ্যা ১৮০০ অতিক্রম করল। বিভিন্ন বার্তা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বিডিনিউজের বিশেষ গণনা থেকে এ সংখ্যা জানা যায়।
অবশ্য, এই সময়ের মধ্যে বেসামরিক ইরাকিদের নিহত হওয়ার সংখ্যা ২৫,০০০ অতিক্রম করেছে।
