ফরিদপুর-১ উপনির্বাচনে বিএনপির ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে, ২ জন জমা দিয়েছে
ক্ষমতাসীন বিএনপি’র সাত নেতা ৩০ আগস্ট অনুষ্ঠিতব্য ফরিদপুর-১ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তাদের মধ্যে শাহ মোহাম্মদ জাফর এবং কাজী সিরাজুল ইসলাম ইতোমধ্যে দলীয় অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় সূত্র একথা জানায়।
সূত্র জানায়, বুধবার দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন।
মনোনয়নপত্র সংগ্রহকারী অপর পাঁচ বিএনপি নেতা হলেন, আব্দুস শুক্কুর শেখ, ফাহিম আহমেদ লিও, মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট হুমায়ুন করিম লাভলু এবং অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে আগস্টের ৪ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে বিএনপি সংসদীয় বোর্ড দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।
